১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন আবু হানিফ। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

পাশাপাশি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

অডিও-ভিডিও প্রচার নিয়ে ফারজানা বেগমের অভিযোগ, ‘ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র’

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

Update Time : ০২:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬