সমান হাদির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সিঙ্গাপুরে চলমান চিকিৎসা কার্যক্রমে তাঁর অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সর্বশেষ মেডিকেল বোর্ডের মতামত অনুযায়ী, বিদ্যমান চিকিৎসা ব্যবস্থায় তাঁকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের ভাষ্যমতে, ওসমান হাদির জীবন রক্ষায় এখন জরুরি ভিত্তিতে আরও উন্নত ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাঁকে উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন দেশে স্থানান্তর করাই একমাত্র কার্যকর বিকল্প বলে মনে করছেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, এই মুহূর্তে ইংল্যান্ডের কুইন এলিজাবেথ হাসপাতালেই তাঁর জন্য সর্বোচ্চ মানের ও প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। সেখানে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করলে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা দ্রুত সময়ের মধ্যে তাঁকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন। পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরাও ওসমান হাদির জীবন রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
ডেস্ক রিপোর্টঃ 


















