০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

অসাম্প্রদায়িক চেতনা বিকাশ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদ, বরিশালের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, ঐতিহাসিক বরিশাল মহাশ্মশান কমিটি এবং বরিশাল জেলার ১০টি উপজেলা, বিভিন্ন পৌরসভা ও মহানগর কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্মেলনে বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার ও স্থানীয় সমস্যার বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে সংগঠনের কেন্দ্র ও জেলা কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দিনব্যাপী আলোচনা সভা, সাংগঠনিক মতবিনিময় ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

Tag :
About Author Information

Mohon

এনসিপির মিছিলে ‘শিবির ধর’ স্লোগান, ‘মানসিক ভারসাম্যহীনের কাজ’ বলে ক্ষমা প্রার্থনা

বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার

Update Time : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬