১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, সরেজমিনে মিলল ভিন্ন তথ্য

নিজের বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন সিফাত আব্দুল্লাহ নামে এক জামায়াত কর্মী। ভিডিওটি প্রকাশের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সিফাত তার ভিডিওতে দাবি করেন, জুলাই ও আগস্ট—এই দুই মাসে তিনি প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। পরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলবো?”

তবে সিফাতের বাড়িতে সরেজমিনে গিয়ে মিটার পরিদর্শন, কাস্টমারের লেজার প্রিন্ট এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য পর্যালোচনা করে পাওয়া গেছে ভিন্ন হিসাব।

সিফাত আব্দুল্লাহর পিতার নাম সিকান্দার আলী। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে তাদের দোতলা বাড়িতে রয়েছে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার। বাড়িটিতে ভাড়াটিয়া পরিবারও বসবাস করেন।

২০২৬ সালের মে থেকে আগস্ট পর্যন্ত তিনটি মিটারের বিদ্যুৎ ব্যবহার ও বিলের হিসাব হলো—

মিটার নং S000433*7

মে: ৪৫ ইউনিট — ৩১৭ টাকা
জুন: ৫০ ইউনিট — ৩৪২ টাকা
জুলাই: ১৫০ ইউনিট — ১,১৮২ টাকা
আগস্ট: ৭৫ ইউনিট — ৫১৩ টাকা
মোট: ৩২০ ইউনিট, ২,৩৫৪ টাকা।

মিটার নং S000218*5

মে: ২৫০ ইউনিট — ১,৮১২ টাকা
জুন: ২০০ ইউনিট — ১,৫৮৪ টাকা
জুলাই: ৪০০ ইউনিট — ৩,৫৯৪ টাকা
আগস্ট: ২৮৫ ইউনিট — ২,৩৯৭ টাকা
মোট: ১,১৩৫ ইউনিট, ৯,৩৮৭ টাকা।

মিটার নং S000424*7

মে: ১২৫ ইউনিট — ৮৪৭ টাকা
জুন: ১২০ ইউনিট — ৬৯০ টাকা
জুলাই: ২০৫ ইউনিট — ১,৬৩৩ টাকা
আগস্ট: ১৭৫ ইউনিট — ১,৩৬২ টাকা
মোট: ৬২৫ ইউনিট, ৪,৫৩২ টাকা।

সব মিলিয়ে মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে তিনটি মিটারে ২,০৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

এদিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড বাজার জোনাল অফিসের কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রিক পণ্যের তালিকা সংগ্রহ করতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং গেট বন্ধ করে দেন বলে কর্মকর্তারা জানান।

সিফাতের দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধের দাবির বিপরীতে সংশ্লিষ্ট বাড়ির তিনটি মিটারের জুলাই ও আগস্টের হিসাব অনুযায়ী মোট বিলের পরিমাণ ১০ হাজার ২৮১ টাকা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, সরেজমিনে মিলল ভিন্ন তথ্য

Update Time : ০৯:৪২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬