১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের টঙ্গীতে ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগীর মেঝো বোন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার বনমালা রেলগেট এলাকার সুমন মিয়ার ভাড়া বাসা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবুল কাশেম ময়মনসিংহের ধোবাউড়া থানার হরিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় সুমন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবুল কাশেমের স্ত্রী মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায় দুই বছর আগে অন্যত্র চলে যান। এরপর তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবুল কাশেমের মেঝো মেয়ে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। বিকেলে তিনি বাসায় ফিরে জানতে পারেন, তাঁর ১৩ বছর বয়সী ছোট বোনকে বাসায় একা পেয়ে বাবা ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবুল কাশেমকে আটক করে পুলিশে খবর দেন।

পরে ভুক্তভোগীর মেঝো বোন টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে আবুল কাশেমকে গ্রেপ্তার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তাঁর বাবা আবুল কাশেমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

অডিও-ভিডিও প্রচার নিয়ে ফারজানা বেগমের অভিযোগ, ‘ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র’

গাজীপুরের টঙ্গীতে ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Update Time : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬