০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের গর্ব ভাষাসৈনিক মোঃ মোবারক হোসেনের ৯৫তম জন্মবার্ষিকী আজ

আজ ২৫ ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার একমাত্র ভাষাসৈনিক ও ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী একমাত্র শ্রমিক নেতা, প্রখ্যাত সমাজসেবক মোঃ মোবারক হোসেনের ৯৫তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তাঁকে স্মরণ করছে এলাকাবাসী।

১৯৩১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বাকেরগঞ্জ জেলার (বর্তমান বরিশাল জেলার) কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান ভাষাসংগ্রামী। মহান ভাষা আন্দোলনে তাঁর অসামান্য অবদান বাকেরগঞ্জবাসীর জন্য গর্বের ইতিহাস। একজন শ্রমিক নেতা হয়েও মাতৃভাষার মর্যাদা রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ।

ভাষা আন্দোলনের পাশাপাশি সমাজসেবায়ও মোঃ মোবারক হোসেন ছিলেন নিবেদিতপ্রাণ। তিনি তাঁর জীবদ্দশায় ‘স্বভূমি’, ‘সূর্য’সহ একাধিক সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও শিক্ষা ও মানবসেবার লক্ষ্যে তিনি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে গেছেন, যা আজও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে তিনি ২০১৩ সালের ১৩ এপ্রিল ইন্তেকাল করেন। তবে তাঁর আদর্শ, ত্যাগ ও সমাজগঠনে অবদান আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে।

৯৫তম জন্মবার্ষিকীতে বাকেরগঞ্জের এই কৃতি সন্তানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ভাষা আন্দোলন ও সমাজসেবায় তাঁর অবদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবতা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে—এটাই সকলের প্রত্যাশা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাকেরগঞ্জের গর্ব ভাষাসৈনিক মোঃ মোবারক হোসেনের ৯৫তম জন্মবার্ষিকী আজ

Update Time : ০৭:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫