বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”–এর ১১ বছর পূর্তি ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল ২৬ ডিসেম্বর, শুক্রবার, বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে আগত অতিথিদের স্বাগত জানাতে সংগঠনের সদস্যরা প্রস্তুত রয়েছেন। জানা গেছে, এ আয়োজনে উপজেলার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, “গর্বের বাকেরগঞ্জ” একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্টঃ 



















