২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে ১১২টি বাইসাইকেল বিতরণ করলেন এমপি আবুল হোসেন খান

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বাকেরগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ১১২টি বাইসাইকেল বিতরণ করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বাইসাইকেল বিতরণ করা হয়।

গ্রাম পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালন আরও সহজ, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেলগুলো ব্যবহারের ফলে গ্রাম পুলিশের সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রে দ্রুত যাতায়াত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাঁদের দায়িত্ব পালনের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রাম পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনসেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে বাইসাইকেল বিতরণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জনসেবার মাধ্যমে এগিয়ে যাক বাকেরগঞ্জ, উন্নয়নের ধারায় এগিয়ে যাক বাংলাদেশ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে ১১২টি বাইসাইকেল বিতরণ করলেন এমপি আবুল হোসেন খান

Update Time : ০৮:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬