২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা

জন্মের দেড় বছর বয়সে দত্তক হয়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে ৪৫ বছর। এখন ৪৬ বছর বয়সে জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজতে বাংলাদেশে ফিরেছেন নেদারল্যান্ডসের এই নাগরিক। তার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে।

গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসার পর থেকে চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরছেন সেলিনা। হাতে লিফলেট নিয়ে খুঁজছেন মা-বাবা ও স্বজনদের। তাদের সঙ্গে পুনর্মিলনের আশায় বিভিন্ন মানুষের কাছে নিজের জন্মপরিচয় ও পরিবারের তথ্য জানাচ্ছেন তিনি।

সেলিনার পাসপোর্টের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৭ জুলাই দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। পুরোনো নথিপত্র থেকে তিনি জানতে পেরেছেন, তার জন্মদাত্রী মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ।

ইংরেজিতে কথা বলা সেলিনা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না, তবে জানি আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। নেদারল্যান্ডসে আমি নিজেকে একা অনুভব করি। আশা করি, মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজে পাব।’

তিনি আরও বলেন, ‘আমার জন্ম মালুমঘাটে। একজন মহিলা আমাকে দেড় বছর বয়সে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ডাচ পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। তাদের আদর-যত্নেই আমি বড় হয়েছি। কিন্তু আমার আসল পরিবার বাংলাদেশে। আমি তাদের সঙ্গে আবার একত্রিত হতে চাই।’

পরিবারের সন্ধানে সেলিনার কাছে রয়েছে শৈশবের একটি ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। এসব নথি নিয়ে নিজের জন্মপরিচয় ও পরিবারের সন্ধানে বিভিন্ন এলাকায় যাচ্ছেন তিনি।

সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, পরিবারের সন্ধানে এর আগেও একাধিকবার বাংলাদেশে এসেছেন সেলিনা। এবার তিনি আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় তারা একসঙ্গে তার জন্মদাতা মা-বাবা ও পরিবারের সদস্যদের খুঁজবেন।

সেলিনা গোমেজের জন্মদাতা মা-বাবা, আত্মীয়স্বজন কিংবা তার পরিবার সম্পর্কে কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন রাসেল আলম।

কেউ তার পরিবারের সন্ধান পেলে অথবা পরিবারের কোনো সদস্যের কাছে সেলিনার বাংলাদেশে ফিরে আসার খবর পৌঁছাতে পারলে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে ফোন অথবা (findfamily1402@gmail.com) ঠিকানায় ই-মেইল করার অনুরোধ জানানো হয়েছে।

৪৫ বছর পর জন্মভূমিতে ফিরে মা-বাবার সন্ধানে নেমেছেন সেলিনা। শৈশবের স্মৃতি মনে না থাকলেও পুরোনো নথিতে পাওয়া নাম ও জন্মস্থানের সূত্র ধরে আপনজনদের খুঁজে ফিরছেন তিনি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল হোসাইন

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা

Update Time : ১২:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬