২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল বরিশালের দুই জাহাজের ওপর

বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন ঘাটে নোঙর করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।

জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কে জ্ঞান হারান ক্রেনটির অপারেটর ইউনুস মিয়া।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরুর পাঁচ সেকেন্ডের মধ্যেই ক্রেনটির কাঠামোর একটি অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে বিশাল ক্রেনটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পাশের দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে।

এতে জাহাজ দুটির ছাদ ও ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্রেনটির বিশাল কাঠামো জাহাজগুলোর ওপর আটকে থাকায় সেটি সরানো নিয়েও জটিলতা তৈরি হয়েছে।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর বলেন, ‘প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ করে কীভাবে টেকনিক্যাল ফল্ট করল, তা আমাদেরও জানা নেই। ঘটনার সময় আমাদের একজন জাহাজ স্টাফ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’

বিআইডব্লিউটিএর উদ্ধারকারী নৌযানের বহরে এখন চারটি জাহাজ আছে। এগুলোর মধ্যে হামজাকে ১৯৬৪ সালে এবং রুস্তমকে ১৯৮৩ সালে সংগ্রহ করা হয়। এগুলোর সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ৬০ টন করে। নির্ভীক ও প্রত্যয়কে সংগ্রহ করা হয় ২০১৩ সালে। ৩৫৬ কোটি টাকা ব্যয়ের এই দুটি উদ্ধারকারী জাহাজের প্রতিটির সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা ২৫০ টন। এই দুই জাহাজে থাকা ক্রেন বড় ধরনের উদ্ধারকাজ পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এর ক্রনের দৈর্ঘ্য ১৬০ মিটার।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাক্কী বলেন, নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিএর সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হলেন মাওলানা আবুল হোসাইন

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে আছড়ে পড়ল বরিশালের দুই জাহাজের ওপর

Update Time : ০৪:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬