২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে “মায়ের আঁচল” সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল স্মৃতি সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

“মায়ের আঁচল” সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এবং নজরুল স্মৃতি সম্মাননা ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে “মায়ের আঁচল” সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ-এর উদ্যোগে এবং সংগঠনের মুখ্যপত্র মায়ের আঁচল মাল্টিমিডিয়া ও MASP-TV-এর সহযোগিতায় এই প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। পরে কবিতা পাঠ, গুণীজন সম্মাননা প্রদান, মায়ের আঁচল পত্রিকার মোড়ক উন্মোচন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, বিএনপি নারায়ণগঞ্জ মহানগর। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি মাহমুদুল হাসান নিজামী, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ডেসটিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাহেদ মন্তাজ, উপ-পরিচালক, বাংলা একাডেমি।

এছাড়াও অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক, গীতিকার, সুরকার, সমাজসেবক ও আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক অতিথি হিসেবে ভারত, আফগানিস্তান, ভুটান ও নেপাল থেকে আগত সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন কবি ও সাহিত্যিকেরা কবিতা আবৃত্তি করেন। পরে সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উদযাপন করা হয়।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের চেতনা ধারণ করে সাহিত্য ও সমাজ সংস্কারে “মায়ের আঁচল” সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সংগঠন মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

নতুন নেতৃত্বে কাকারধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইন্সটিটিউশনের পথচলা শুরু

নারায়ণগঞ্জে “মায়ের আঁচল” সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল স্মৃতি সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

Update Time : ১০:১৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬