০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কবাই ইউনিয়নবাসীর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বরিশালস্থ বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কবাই ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বরিশাল সদরে বসবাসরত কবাই ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনায় দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।

ইফতার মাহফিলটি ছিল কবাই ইউনিয়নের প্রবাসী ও বরিশাল শহরে বসবাসরত ব্যক্তিবর্গের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার একটি মিলনমেলা।

অনুষ্ঠানটি বাস্তবায়নে আয়োজক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এইচ এম আরিফুর রহমান সোহাগ ও সিয়ামুল হাসান সাকিব মিয়া। এছাড়া সার্বিক সহযোগিতা করেন চন্দবিন্দু, রংধনু ফ্যাশন হাউসসহ আরও অনেক শুভানুধ্যায়ী।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও কবাই ইউনিয়নের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

শিক্ষার্থীদের সমকামিতায় প্রলুব্ধ করার অভিযোগে চিফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি

বরিশালে কবাই ইউনিয়নবাসীর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

Update Time : ০৯:৫৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬