১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গোল্ডকাপ ফুটবলে ইতিহাস গড়ল বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাইনালে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব

গৌরবের আরেকটি উজ্জ্বল অধ্যায় রচনা করেছে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬-এর জাতীয় পর্যায়ের সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে বিদ্যালয়টির খুদে ফুটবলাররা।

শনিবার (৭ জুন) বিকেলে ঢাকার মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে বরিশাল বিভাগের প্রতিনিধিত্বকারী মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে খুলনা বিভাগকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ম্যাচজুড়ে চমৎকার নৈপুণ্য, দলীয় সমন্বয় ও আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি বাকেরগঞ্জের ক্ষুদে খেলোয়াড়রা। তাদের এই ঐতিহাসিক সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছে পুরো বাকেরগঞ্জবাসী।

এই অসাধারণ অর্জনের জন্য খেলোয়াড়, কোচ, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাকেরগঞ্জ বিএনপি, বাকেরগঞ্জ জামায়াতে ইসলামী, সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’, বাকেরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

এদিকে, বাকেরগঞ্জের এই গর্বিত অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘বাকেরগঞ্জ দর্পণ’ পরিবারের সদস্যরাও। তারা আশা প্রকাশ করেন, ফাইনালেও একই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলবে মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।

বাকেরগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্য এই সাফল্য নিঃসন্দেহে এক গৌরবময় মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

জাতীয় গোল্ডকাপ ফুটবলে ইতিহাস গড়ল বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাইনালে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব

Update Time : ০৬:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬