১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়কে কেন বাড়ছে দুর্ঘটনা? কারণ খুঁজে যা জানা গেল

বেশ কিছুদিন ধরে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক, বিশেষ করে বাকেরগঞ্জ অংশের সড়ক নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে-

১. অপ্রশস্ত সড়ক: যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সড়ক এখনো অনেক স্থানে সরু, ফলে ওভারটেকিং ও মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়ছে।

২. ডিভাইডারের অভাব: অধিকাংশ অংশে সড়কের মাঝে ডিভাইডার না থাকায় বিপরীতমুখী যানবাহনের সংঘর্ষের আশঙ্কা সবসময় থেকেই যাচ্ছে।

৩. অপর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা: প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার নেই, আবার যেখানে আছে সেখানে অনেক সময় সতর্কীকরণ সংকেত বা সাইনবোর্ড নেই। ফলে চালকরা আগে থেকে প্রস্তুতি নিতে পারেন না।

৪. সড়ক সংকেতের ঘাটতি: বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গুরুত্বপূর্ণ মোড় ও পথচারী পারাপারের স্থানে প্রয়োজনীয় সাইনবোর্ড ও সতর্কবার্তা পর্যাপ্ত নয়।

৫. বেপরোয়া ও অনভিজ্ঞ চালক: অতিরিক্ত গতিতে বাস চালানো, ঘুমন্ত ট্রাকচালক, অনভিজ্ঞ কিংবা মাদকাসক্ত চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

৬. ত্রুটিপূর্ণ যানবাহন: ফিটনেসবিহীন ও যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহনও দুর্ঘটনার অন্যতম কারণ।

৭. অসচেতন ধীরগতির যানবাহন: অনেক ভ্যান, অটোরিকশা ও সাইকেল চালকের পর্যাপ্ত ট্রাফিক জ্ঞান না থাকায় সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

৮. অসতর্ক পথচারী: মোবাইল ফোন বা হেডফোন ব্যবহারে ব্যস্ত পথচারীরা অনেক সময় সড়কের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকেন না।

৯. সড়কের নিম্নমানের রক্ষণাবেক্ষণ: নিম্নমানের নির্মাণকাজ ও সামান্য বৃষ্টিতেই সড়কে গর্ত বা খানাখন্দ সৃষ্টি হওয়া দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

১০. মোটরসাইকেল চালকদের বেপরোয়া গতি: ট্রাফিক নিয়ম অমান্য, অতিরিক্ত গতি এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

১১. ফুটপাত ও সড়ক দখল: দোকানপাট ও অবৈধ স্থাপনার কারণে ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের সড়কে চলতে বাধ্য হতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

দুর্ঘটনা কমাতে প্রয়োজন সড়কের উন্নয়ন, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, কঠোর আইন প্রয়োগ এবং সর্বোপরি চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি। নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়কে কেন বাড়ছে দুর্ঘটনা? কারণ খুঁজে যা জানা গেল

Update Time : ১০:৫২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬