বাকেরগঞ্জ উপজেলার গোমা ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন। তিনি উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোমা ব্রিজের নতুন সড়কের পাশে একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনার শিকার হন সাইফুল ইসলাম। পরে তিনি আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকেন।
এ সময় এক পথচারী তাকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোমা বাজারের পলাশ ফার্মেসিতে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে আহত সাইফুল ইসলামকে তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় উদ্ধারকারীরা তার পরিচিতজনদের সন্ধান করছেন।
সাইফুল ইসলামের কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি এই খবর পেয়ে থাকলে দ্রুত গোমা বাজারের পলাশ ফার্মেসিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মোঃ রাকিবুল ইসলাম রাকিব 


















