১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টের শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হলেন রাহাত শিকদার

বাকেরগঞ্জ দর্পণ-এর দুর্গাপাশা ইউনিয়ন প্রতিনিধি মোঃ রাহাত শিকদার আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ রিপোর্টার হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিগত আগস্ট মাসে নির্ধারিত সময়ে সর্বাধিক সংখ্যক মানসম্মত, গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ অফিসে পাঠানোর স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সাংবাদিকতার প্রতি নিষ্ঠা, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে মোঃ রাহাত শিকদার ইতোমধ্যে বাকেরগঞ্জ দর্পণ-এর সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নিয়মিত ও মানসম্মত প্রতিবেদনের জন্য সম্পাদনা পরিষদ তার কাজের বিশেষ প্রশংসা করেছে।

বাকেরগঞ্জ দর্পণ কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদকর্মীদের উৎসাহিত করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে এখন থেকে প্রতি মাসে একজন যোগ্য, নিষ্ঠাবান ও দায়িত্বশীল প্রতিনিধিকে ‘শ্রেষ্ঠ রিপোর্টার’ সম্মাননা প্রদান করা হবে।

আগস্ট মাসের শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হওয়ায় মোঃ রাহাত শিকদারকে বাকেরগঞ্জ দর্পণ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

তার সাংবাদিকতার পথচলা আরও সমৃদ্ধ, সাফল্যমণ্ডিত ও বস্তুনিষ্ঠ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাকেরগঞ্জ দর্পণ-এর সম্পাদনা পরিষদ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

আগস্টের শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হলেন রাহাত শিকদার

Update Time : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬