১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাদ্রীশিবপুরের রঘুনাথপুর মাছের ঘের থেকে প্রায় তিন লাখ টাকার মাছ চুরি

বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মো. জুলহাস শিকদার (২৮) নামের এক নতুন উদ্যোক্তার ঘের থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের মাছ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস শিকদার তাঁর বাড়ির পাশে ঘের তৈরি করে রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া, মিনারকার্প, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ চাষ করছিলেন। ঘেরে আনুমানিক ২০ থেকে ২২ মণ মাছ ছিল, যার বর্তমান বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

জুলহাস শিকদার জানান, গত ২৮ আগস্ট বিকেলে তিনি প্রতিদিনের মতো ঘেরে মাছের খাবার দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ঘের থেকে বাড়িতে চলে যান। পরদিন ২৯ আগস্ট সকাল ৮টার দিকে মাছের খাবার দিতে ঘেরে গিয়ে তিনি পানির রং ঘোলাটে দেখতে পান। এরপর পানিতে খাবার ছিটিয়ে দিলেও কোনো মাছের দেখা পাননি। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ঘের পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘেরের মাছ চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন বলে জানা গেছে।

ভুক্তভোগী জুলহাস শিকদার জানান, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘের থেকে সব মাছ ধরে নিয়ে গেছে। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

পাদ্রীশিবপুরের রঘুনাথপুর মাছের ঘের থেকে প্রায় তিন লাখ টাকার মাছ চুরি

Update Time : ০৩:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬