০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি, চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরে এক শীর্ষ ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার সকালে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় অবস্থান করলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

পুলিশের প্রাথমিক ধারণা, চাঁদা না পেয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, সকাল সাতটার দিকে একটি মাইক্রোবাসে করে আটজন মুখোশধারী সন্ত্রাসী এসে মুজিবুর রহমানের বাড়ির সামনে ও পেছনে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে বাড়ির গেট ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, দুবাইভিত্তিক একটি নম্বর থেকে ফোন করে মুজিবুর রহমানের কাছে কোটি টাকার বেশি চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পাওয়ায় ভয় দেখাতেই এই গুলির ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের ধারণা।

স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, প্রায় দেড় মাস আগে বড় সাজ্জাদ পরিচয়ে এক ব্যক্তি বিদেশি নম্বর থেকে ফোন করে টাকা দাবি করেছিলেন। বিষয়টি তিনি তখন গুরুত্ব দেননি। ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

এদিকে সাজ্জাদ আলী আজ সন্ধ্যায় মুঠোফোনে দাবি করেন, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তবে হামলাকারীদের প্রশংসা করে তিনি মুজিবুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ তোলেন।

পুলিশ সূত্র জানায়, এর আগেও চাঁদা না পেয়ে নগরের পাঁচলাইশ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন গ্রেপ্তার হলেও সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় সাজ্জাদের বাহিনীর চাঁদাবাজি ও সহিংসতায় লাখো মানুষ আতঙ্কে রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে সংঘটিত একাধিক খুনের ঘটনাতেও তার অনুসারীদের নাম উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামে শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি, চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ

Update Time : ০৮:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬