২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাপরকাঠীতে অভিযানে অবৈধ রোদেলা ব্রিকস ও শরিফ ব্রিকস গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঢাপরকাঠী এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স রোদেলা ব্রিকস ও মেসার্স শরিফ ব্রিকস-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। আজ ৫ জানুয়ারি এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাকেরগঞ্জ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। অভিযানকালে তিনি জানান, অবৈধ ইটভাটা বন্ধের লক্ষ্যে আগামী চার দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, ঢাপরকাঠীসহ বাকেরগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত রোদেলা ব্রিকস ও শরিফ ব্রিকস বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”। সংগঠনটির সভাপতি মোজাম্মেল হোসেন মোহন জানান, ইটভাটাগুলোর বিরুদ্ধে তারা একাধিক কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে ঢাপরকাঠীতে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন, বরিশাল পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দাখিল এবং সর্বশেষ পরিবেশ উপদেষ্টার নিকট লিখিত আবেদন অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও জানান, এই আন্দোলনে ঢাপরকাঠীবাসীসহ বাকেরগঞ্জের সচেতন মহল দীর্ঘদিন ধরে সময় ও সহযোগিতা দিয়েছেন—এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আর কখনো ঢাপরকাঠীতে কোনো ইটভাটা নির্মাণ করতে দেওয়া হবে না।

স্থানীয়রা মনে করছেন, এ অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকার প্রতিফলন ঘটেছে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত হলো।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

ঢাপরকাঠীতে অভিযানে অবৈধ রোদেলা ব্রিকস ও শরিফ ব্রিকস গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

Update Time : ০৬:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬