২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে প্রচারণা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের নিয়ে এক প্রচারণা ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ। তিনি গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য গ্রাম পুলিশদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে গ্রাম পুলিশদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা এবং নির্বাচনী বিধিবিধান সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে প্রচারণা সভা

Update Time : ০৬:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬