০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জেলেদের মাঝে সুতার জাল বিতরণ ও ইলিশ সংরক্ষণে প্রশিক্ষণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জেলেদের মধ্যে সুতার জাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলার ১৪টি ইউনিয়নের ৫০টি গ্রুপভুক্ত মোট ১৫০ জন জেলের মধ্যে ৫০টি সুতার জাল বিতরণ করা হয়। জেলেদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ইলিশ সম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব হাদিউজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলেদের আইন মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এর আগে উপজেলা হলরুমে জেলেদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, আইনসম্মত জাল ব্যবহার এবং আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ইলিশ সম্পদ সংরক্ষণে জেলেদের অংশগ্রহণ বাড়বে এবং দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাকেরগঞ্জে জেলেদের মাঝে সুতার জাল বিতরণ ও ইলিশ সংরক্ষণে প্রশিক্ষণ

Update Time : ০৬:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬