২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার স্কালোনির কণ্ঠে স্পষ্ট বার্তা: ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড এখনো চূড়ান্ত নয়

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত—এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এখনো প্রায় ৫০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা নিয়ে কাজ চলছে। চোট ও পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্কালোনির মতে, ২০২২ বিশ্বকাপে খেলা অনেক ফুটবলার এবারও দলে থাকার যোগ্য, কারণ তাদের বর্তমান ফর্ম ও বয়স আদর্শ পর্যায়ে রয়েছে। বয়স নয়, মাঠের পারফরম্যান্সই নির্বাচনের প্রধান মানদণ্ড।

লিওনেল মেসির বিশ্বকাপে খেলা প্রসঙ্গে স্কালোনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মেসির ওপর কোনো চাপ না দিয়ে তার সিদ্ধান্তের জন্য সময় দিতে চান কোচ।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। স্কালোনির মতে, গ্রুপ পর্ব থেকেই আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

আর্জেন্টিনার স্কালোনির কণ্ঠে স্পষ্ট বার্তা: ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড এখনো চূড়ান্ত নয়

Update Time : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬