বাকেরগঞ্জ উপজেলায় পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রবিবার (১১/০১/২০২৬) কলসকাঠী ও গারুড়িয়া ইউনিয়নে অবস্থিত তিনটি অবৈধ ইটভাটা—দুবাই ব্রিকস, খান ব্রিকস ও ওয়ান স্টার ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
অভিযানকালে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে প্রস্তুতকৃত ইট বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৩টি মামলা দায়ের করা হয়। অভিযানে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট 



















