০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে মনে হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই হুজাইফাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয়। আগেই তার জন্য পোস্ট-অপারেটিভ রুমে একটি শয্যা সংরক্ষিত ছিল। বর্তমানে শিশুটির সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।

এর আগে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: তিনজনের চিকিৎসার দায়িত্ব নিল প্রশাসন

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে

Update Time : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬