০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য—‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’। এর আগে আন্দোলনকারীরা ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে অগ্রসর হন।

গতকাল মঙ্গলবারই ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ এক দফা দাবিতে আজ বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের ঘোষণা দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তাদের একমাত্র দাবি হলো—আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে নানা পক্ষের মধ্যে বিতর্ক শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা আয়োজন করে।

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সেই পরামর্শের ভিত্তিতে আইনটির খসড়া হালনাগাদ করা

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: তিনজনের চিকিৎসার দায়িত্ব নিল প্রশাসন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

Update Time : ০১:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬