২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। একে অপরকে এড়িয়ে গেছেন।

কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতই তা এড়িয়ে গেছে।

বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি হতে যাচ্ছে এমন সময়ে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে।

ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কায় দেশটিতে আইসিসি টি-টুয়েন্টি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ টসের পর হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের অধিনায়ক

Update Time : ০২:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬