সত্যের প্রতিচ্ছবি খ্যাত অনলাইন নিউজ পোর্টাল “বাকেরগঞ্জ দর্পণ” দেশের বিভিন্ন এলাকায় সংবাদদাতা নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন (যেসব ইউনিয়নে পদ খালি রয়েছে), বাকেরগঞ্জ পৌরসভা, বরিশাল জেলা, পটুয়াখালী জেলা, ভোলা জেলা, খুলনা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, গাজীপুর জেলা এবং চট্টগ্রাম জেলার প্রতিটি এলাকা থেকে একজন সহকারে দেশের সকল বিভিন্ন জেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ দেওয়া হবে।
নতুন ও তরুণ প্রার্থীদের উৎসাহিত করতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষার্থী আবেদনকারীদের। স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
আবেদনকারীর যোগ্যতা ও শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে।
২. সংবাদ সংগ্রহ ও প্রেরণের জন্য প্রয়োজনীয় স্মার্টফোন থাকতে হবে।
৩. সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল মানসিকতার অধিকারী হতে হবে।
৪. “বাকেরগঞ্জ দর্পণ” কর্তৃপক্ষের সকল নির্দেশনা মেনে চলার মানসিকতা থাকতে হবে।
৫. নির্বাচিত প্রার্থীদের জন্য বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক।
৬. নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেই সংবাদ সংগ্রহের সক্ষমতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের দ্রুততম সময়ের মধ্যে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়—
📱 হোয়াটসঅ্যাপ: 01711345359
📧 ই-মেইল: bakergonjdorpon@gmail.com
উৎসাহী, দায়িত্বশীল এবং সাংবাদিকতায় আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে “বাকেরগঞ্জ দর্পণ” কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার 






















