০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বুধবার) এবং পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশজুড়ে টানা চার দিনের ছুটি কার্যকর হবে।

এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (সোমবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে করে শ্রমিকেরা শুক্র ও শনিবার বাদে টানা তিন দিনের ছুটি ভোগ করবেন।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শ্রমিকেরা তিন দিন ছুটি পাবেন।”

সরকারের এ সিদ্ধান্তে নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে এবং ভোটারদের অংশগ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: তিনজনের চিকিৎসার দায়িত্ব নিল প্রশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা

Update Time : ০৪:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬