আজ ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) মাগরিব বাদ ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ১০ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ১০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান তুলে ধরেন এবং জনসমর্থন কামনা করেন।
শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই প্রচারণা ও মিছিলে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
মোঃ এনামুল হক 



















