আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) আজ ২২ জানুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
প্রচারণাকালে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কর্মী-সমর্থকদের নিয়ে বাকেরগঞ্জের বিভিন্ন বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রচারণা ঘিরে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমর্থকদের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা’ দেখা যায়।
গণসংযোগকালে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, “সমৃদ্ধ বাকেরগঞ্জ গড়ার অঙ্গীকার নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি।” তিনি ইসলামী শাসনতন্ত্রের আদর্শে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক ‘হাতপাখা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এই গণসংযোগ ও প্রচারণায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মোঃ জুলহাস হোসেন 



















