২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের গণসংযোগ, ধানের শীষে ভোট চাইলেন জননেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা জনাব আবুল হোসেন খান আজ বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

সকাল ১১টায় তিনি ১১ নং রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে গণসংযোগ করেন। পরে বিকেলে ১৩ নং পার্দীশিবপুর ইউনিয়নের মার্কেট বাজার, কানকী বাজার, বিসমিল্লাহ বাজার ও ছোট রঘুনাথপুর বাজারে তিনি ধারাবাহিকভাবে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন।

এ সময় জনাব আবুল হোসেন খান আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে প্রত্যাশার কথা জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বিশ্বকাপ জিততে ভারতকে মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী আবুল হোসেন খানের গণসংযোগ, ধানের শীষে ভোট চাইলেন জননেতা

Update Time : ১১:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬