আগামীকাল শুক্রবার, ২৪ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাকেরগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে বিদ্যুৎ সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজ পরিচালনা করা হবে বলে জানা গেছে।
বাকেরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আজ সন্ধ্যার পরে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় ভোক্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট 



















