ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান আজ ২৪ জানুয়ারি শনিবার সকালে কলসকাঠি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
প্রচারণাকালে তিনি কলসকাঠি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালান।
গণসংযোগে আবুল হোসেন খান জনগণের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলের দোয়া কামনা করেন। প্রচারণাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে তারা আশাবাদী।
মোঃ এনামুল হক 



















