২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল প্রতীকের পক্ষে গণসংযোগে মুখর বাকেরগঞ্জ, ভোটারদের সঙ্গে মতবিনিময় ক্যাপ্টেন কামরুল ইসলামের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীকের সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে তিনি বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন। প্রচারণাকালে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজারসহ জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুটবল প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন। গণসংযোগে ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবার দোয়া কামনা করেন।

তিনি বলেন, “উন্নয়নের বাকেরগঞ্জ হোক মোদের সকলের”—এই স্লোগানকে সামনে রেখে জনগণের সঙ্গে নিয়ে উন্নয়নমুখী রাজনীতি গড়ে তুলতে চান তিনি।

প্রচারণাকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। তারা একটি শান্তিপূর্ণ, আনন্দময় ও উৎসবধর্মী ভোটের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ফুটওভার ব্রিজের অভাবে ফের দুর্ঘটনা: হাতেম আলী চৌমাথায় ট্রাকচাপায় বৃদ্ধ গুরুতর আহত

ফুটবল প্রতীকের পক্ষে গণসংযোগে মুখর বাকেরগঞ্জ, ভোটারদের সঙ্গে মতবিনিময় ক্যাপ্টেন কামরুল ইসলামের

Update Time : ০২:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬