২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে ভরপাশায় বড় হাওলাদার বাড়িতে আবুল হোসেন খানের উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান ১১নং ভরপাশা ইউনিয়নের বড় হাওলাদার বাড়িতে একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে তিনি বরিশাল-৬ আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উদ্যোগ নেবেন। তিনি তার বক্তব্যে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব তুলে ধরে এসব কার্যক্রমকে আরও কার্যকর করার আশ্বাস দেন।

উঠান বৈঠকে উপজেলা সিনিয়র যুবদল নেতা মামুন এইচ পলাশ বলেন, “আবুল হোসেন খান আমাদের ঘরের সন্তান। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করবেন।”

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মামুন এইচ পলাশ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য খোকন হাওলাদার।

উঠান বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বিশ্বকাপ জিততে ভারতকে মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ

ধানের শীষের পক্ষে ভরপাশায় বড় হাওলাদার বাড়িতে আবুল হোসেন খানের উঠান বৈঠক অনুষ্ঠিত

Update Time : ১১:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬