০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেপ্তার ৫

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি শাহিন শেখ (৩৩) আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় তাঁর ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টিচেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক। তিনি রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার আসামি শাহিন শেখ। গত শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল রোববার দুপুরে পুলিশ কারাগার থেকে শাহিন শেখকে আদালতে হাজির করে। শুনানি শেষে তাঁকে আদালত থেকে বের করে কারাভ্যানে তোলার সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত শাহিন শেখকে নিয়ে আদালত চত্বর ত্যাগ করে কারাভ্যানে তুলে নেয়। পরে নেতা-কর্মীরা সেখান থেকে সটকে পড়েন।

এ ঘটনার পর রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরলক্ষ্মীপুর নতুন বাজার এলাকার স্থানীয় আবদুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আবদুল হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), অন্য তিনজন কিশোর। পুলিশ জানিয়েছে, তাঁরা প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী ও সমর্থক।

শাহিন শেখ রাজবাড়ী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালের মার্চ মাসে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রোববার সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

শিক্ষার্থীদের সমকামিতায় প্রলুব্ধ করার অভিযোগে চিফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি

রাজবাড়ী আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেপ্তার ৫

Update Time : ১২:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬