বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সেন্ট আলফ্রেডস্ হাই স্কুল এ্যান্ড কলেজে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পাল পুরোহিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা আইভিবিএম।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী মশাল প্রজ্বলন করেন। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মনোমুগ্ধকর ড্রিল ডিসপ্লে ও মার্চপাস্ট প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লাফসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে। পাশাপাশি প্রাথমিক শাখার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা। এছাড়াও প্রাক্তন আলফ্রেডিয়ান শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত খেলাগুলো দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
দুইদিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে বৃহস্পতিবার বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রধান শিক্ষকের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা
মোঃ সাব্বির হোসেন 



















