স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর ভাবে সম্পন্ন করায়, উদযাপন কমিটি সদস্যদেী সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ীস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-
জ্যেষ্ঠ সহ সভাপতি জনাব মোঃ শামসুল আরেফিন মেহেদী (এডভোকেট), যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, সহ প্রচার ও গণসচেতনতা বিষয়ক সম্পাদক জনাব মোঃ মাসুদ খান (প্রকৌশলী), কার্যকরী সদস্য জনাব মোঃ সোহেল রানা এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ ফিরোজ হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হোসেন মোহন। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব একেএম মিজানুর রহমান মাসুদ (প্রকৌশলী) সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবায় নিষ্ঠা, শ্রম ও আন্তরিকতা নিয়ে কাজ করার ফলেই “গর্বের বাকেরগঞ্জ” আজ একটি সুসংগঠিত ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সম্মাননা প্রাপ্তদের অবদান সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মন্তব্য করেন।
শেষে সম্মাননা প্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা ভবিষ্যতেও সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।
মোঃ রাকিব খান 



















