০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলুয়া ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও ধানের শীষের মিছিল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল হোসেন খান-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নলুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফোরকান হোসেন চৌধুরী-র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি নবানখালী বাজার থেকে শুরু হয়ে কথা খেয়াঘাট হয়ে শিমুলতলা বাজারে বিএনপির পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফোরকান হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রাজিব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, নলুয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা পরিষদ কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। শোভাযাত্রা পরিচালনায় ছিলেন নলুয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে নলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফোরকান হোসেন চৌধুরী বলেন, “তোমাদের এই মহৎ উদ্যোগে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমি আমার দলকে প্রাণ দিয়ে ভালোবাসি। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ, আবুল হোসেন খান ভাইকে বরিশাল-৬ আসনের এমপি হিসেবে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবো।”

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আল আমিন মাস্টারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত গড়ে ওঠে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

নলুয়া ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও ধানের শীষের মিছিল অনুষ্ঠিত

Update Time : ১০:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬