২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশনে ৭৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশনের উদ্যোগে ৭৭তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ আজ শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণের সবুজ চত্বরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম এবং বাকেরগঞ্জ একাডেমিক সুপারভাইজারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিক।

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ, পিটি প্যারেড এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি রুমানা আফরোজ তাঁর বক্তব্যে বলেন, “লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বিদ্যালয়ের বাদক দলের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে উন্নয়নমূলক কার্যক্রমে সমর্থন জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

কাকরধা অশ্বিনী কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশনে ৭৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ০১:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬