০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ আসনে বিএনপির নির্বাচনী জনসভা: বাকেরগঞ্জকে আধুনিক উপজেলা গড়ার প্রতিশ্রুতি আবুল হোসেন খানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, আগামিতে বিএনপি সরকার গঠন করতে পারলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অবহেলিত বাকেরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে। তিনি বলেন, “বাকেরগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাব।”

বক্তব্যে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ প্ল্যান’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষকদের জীবনমান উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করেন। এছাড়াও দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করে কৃষিতে বিপ্লব ঘটানোর সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু। বিশেষ অতিথির বক্তব্যে কলসকাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট, সেতু ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।

এর জবাবে আবুল হোসেন খান বলেন, কলসকাঠি ইউনিয়নের যেকোনো সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন এবং ইউনিয়নবাসীর পাশে থাকবেন।

জনসভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বরিশাল-৬ আসনে বিএনপির নির্বাচনী জনসভা: বাকেরগঞ্জকে আধুনিক উপজেলা গড়ার প্রতিশ্রুতি আবুল হোসেন খানের

Update Time : ০৯:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬