বাকেরগঞ্জে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। অভিযানকালে বিভিন্ন অনিয়ম ধরা পড়লে চারটি ফার্মেসিকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার 



















