কবাই ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় কবাই ইউনিয়নের পেয়ারপুর এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কবাই ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠাকে তার অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “ধানের শীষ বিজয়ী হলে জনগণের আস্থা ও সমর্থন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়ন পরিচালনা করা হবে। প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে আমি অঙ্গীকারবদ্ধ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
শেষ পর্যন্ত সভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এইচ এম রুহুল আমিন 



















