বাকেরগঞ্জ দর্পণ-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”-এর নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দাড়িয়াল ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ফিরোজ হাওলাদার জাতীয় ইংরেজি পত্রিকা বাংলাদেশ টুডে (The Bangladesh Today)-এ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন।
তার এই সাফল্যে বাকেরগঞ্জ দর্পণ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তার দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও দক্ষতা দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তার সাংগঠনিক যোগ্যতা ও নেতৃত্বগুণ তাকে জাতীয় পর্যায়ে আরও সুদৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করবে।
উল্লেখ্য, মোঃ ফিরোজ হাওলাদার সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে ইতোমধ্যেই বাকেরগঞ্জসহ বৃহত্তর অঞ্চলে একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে আনন্দের অনুভূতি বিরাজ করছে।
স্টাফ রিপোর্টার 



















