০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বাকেরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বসির আহমেদ সবুজও রয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান ফুলের মালা দিয়ে নবাগতদের বরণ করে নেন।

নতুন যোগদানকারী অ্যাডভোকেট বসির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তাই জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির পতাকা তলে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান বলেন, জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মীর যোগদানে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে দলের কার্যক্রম বেগবান করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

যোগদান অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাকেরগঞ্জে জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Update Time : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬