০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর প্রতারণা ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী

রাজধানীর আজিমপুরে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, ভরণপোষণ না দেওয়া, গোপনে তোলা ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ইতোমধ্যে কিছু ছবি প্রকাশের অভিযোগ এনে ন্যায়বিচার দাবি করেছেন স্ত্রী সোনিয়া আক্তার। স্বামীর হুমকিতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সোনিয়া আক্তার জানান, ২০২২ সালে কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রকি হোসেনের সঙ্গে বিয়ে হয়। কিছুদিন পর থেকেই স্বামীর আচরণে অস্থিরতা দেখা দেয়। এরপর থেকে তার স্বামী আত্মগোপনে চলে যান।

সোনিয়ার দাবি, স্বামী কখনও তাকে স্ত্রী হিসেবে স্বীকার করেন, আবার কখনও অস্বীকার করেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো দাম্পত্য জীবনের একান্ত মুহূর্তের কিছু ছবি গোপনে ধারণ করে তা সোস্যাল মিডিয়ায় দেয়ার হুমকি দিচ্ছে। এরই মধ্যে কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছে। আরো ছবি ফেসবুকে প্রকাশ করার হুমকি দিয়েছে। এজন্য আত্মগোপনে থেকে ৫ লাখ টাকা দাবি করেছেন স্বামী রকি হোসেন। তার স্বামীর হুমকি থেকে পরিত্রাণ পেতে পুলিশের আইজি ও ঢাকা জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্বামীর প্রতারণা ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী

Update Time : ১২:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬