বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৭টায় বাকেরগঞ্জের রিভার ক্যাফে চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ‘হাত পাখা’ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভাকে কেন্দ্র করে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনী কর্মসূচি, প্রস্তুতি ও সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন সমন্বয়কারী মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সেক্রেটারি মাওলানা মাহামুদুল হাসান জাহাঙ্গীর, মিডিয়া সেলের আহ্বায়ক ফয়জুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা
স্টাফ রিপোর্টার 



















