২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা, জনসভা ও গণমিছিলের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুননবী তালুকদার জানান, আগামীকাল ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুল মাঠে জনসভা শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি কর্মসূচি সফল করতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। বাকেরগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত এই জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” জনগণের সমর্থন পেলে বাকেরগঞ্জকে দুর্নীতিমুক্ত ও শোষণহীন একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন বলে জানান।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং মিডিয়া সেক্রেটারি আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাকেরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা, জনসভা ও গণমিছিলের ঘোষণা

Update Time : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬