০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবলে নিরাপত্তার দায়িত্বে থাকবে রোবট কুকুর

মেক্সিকোয় আসন্ন বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলাকালে অপরাধ দমন এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তা করবে একদল রোবট কুকুর।

মেক্সিকো কর্তৃপক্ষ সোমবার নিরাপত্তাকাজে মেক্সিকো পুলিশকে সহায়তার জন্য রোবট কুকুর ব্যবহারের কথা জানায়।

চার পায়ের এই রোবট এমনভাবে তৈরি করা হয়েছে, যেন সেগুলো বিপজ্জনক এলাকায় ঢুকে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে সেখানকার পরিস্থিতি নিরাপত্তা বাহিনীকে দেখাতে পারে। টুর্নামেন্ট চলাকালে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিরাপত্তা বাহিনী সেই ভিডিও দেখে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারবে।

চলতি বছরের জুনে ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজন শুরু হচ্ছে। ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপের কয়েকটি ম্যাচের ভেন্যু পড়েছে মনতেরে মহানগর এলাকায়। ওই এলাকার গুয়াদালুপে শহরের নগর কাউন্সিল কর্তৃপক্ষ ২৫ লাখ পেসো (১ লাখ ৪৫ হাজার ডলার) ব্যয় করে প্রাণীসদৃশ রোবটগুলো কিনেছে।

স্থানীয় সরকারের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, একটি রোবট চার পায়ে ভর দিয়ে পরিত্যক্ত একটি ভবনের ভেতর দিয়ে হাঁটছে এবং সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। সিঁড়ি বেয়ে উঠতে রোবটটিকে খানিকটা কসরত করতে হয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, রোবট কুকুরটি সরাসরি ছবি সম্প্রচার করছে। আর সেটির পেছনে সতর্ক পায়ে হাঁটছেন একদল পুলিশ কর্মকর্তা।

মহড়ায় কুকুরসদৃশ রোবটটি একজন সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হয় এবং লাউডস্পিকারের মাধ্যমে তাঁকে হাত থেকে বন্দুক ফেলে দিতে নির্দেশ দেয়।

গুয়াদালুপের মেয়র হেক্তর গার্সিয়া বলেন, রোবট কুকুরগুলোর কাজ হবে ঘটনার প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপের সময় পুলিশ কর্মকর্তাদের সহায়তা করা, যেন কর্মকর্তাদের শারীরিক ক্ষতি এড়িয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

যদি কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, তবে কুকুরসদৃশ রোবটগুলোকে ঘটনাস্থলে মোতায়েন করা হবে বলেও জানান মেয়র।

বিবিভিএ স্টেডিয়াম বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামটি ‘এস্তাদিও মনতেরেই’ নামে পরিচিত হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিশ্বকাপ ফুটবলে নিরাপত্তার দায়িত্বে থাকবে রোবট কুকুর

Update Time : ০১:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬