৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়, সংবাদ সম্মেলনে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের উদাসীনতা ও অসহযোগিতার অভিযোগ তুলে এ বক্তব্য দেন।

মাওলানা মাহমুদুন্নবী তালুকদার লিখিত বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে, নির্বাচনী পরিবেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগ নিয়ে গত ১০ ফেব্রুয়ারি ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে আলোচনা সভা চলছিল। এ সময় অতর্কিতভাবে হামলা চালানো হয়। হামলায় জামায়াতের কর্মী মিরাজ, মঞ্জুর ইসলাম আজাদী, রমিজ সিকদারসহ ৭-৮ জন আহত হন।

এছাড়া, গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে কর্মী সাকিবুল ইসলাম সুমনের উপরও হামলা চালানো হয়। হামলার পর মাওলানা মাহমুদুন্নবী তালুকদার জানান, হামলার শিকার হলেও তিনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। তিনি আরো বলেন, “পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা, বিএনপির সমর্থক, একটি অপপ্রচার চালিয়ে জামায়াতের টাকা বিতরণের কথা বলে, যা রাজনৈতিক প্রতিহিংসার অংশ।”

শেষে তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে দলনিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

এদিকে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়, সংবাদ সম্মেলনে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার

Update Time : ০১:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬